পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : “নৃত্য শিল্পীর প্রতিভার খোঁজে” দিনাজপুর নিউজ টোয়েন্টিফোর ডটকমের উদোগ্যে এক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোববার পার্বতীপুরস্থ ইয়ং ষ্টার ক্লাবে ওই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে ফুলবাড়ী-পার্বতীপুর এলাকার সর্বমোট ২৫ জন প্রতিযোগী অংশ নেয়। বিচারকদের ভোটে ৫ জন প্রতিযোগি চুড়ান্ত ভাবে নির্বাচিত হয়ে ২য় রাউন্ডে উন্নীত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সৌমিন মিত্র রণী, ২য় স্থান অধিকার করেছে মৌমিতা দত্ত মৌ, ৩য় স্থান অধিকার করেছে দেবাশীস দাস ও যৌথভাবে ৪র্থ স্থান অধিকার করেছে মিতালী ও মেঘা। তাদের বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে।
“নৃত্য শিল্পীর প্রতিভার খোঁজে” ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে স্বপ্নপুরীতে ও তৃতীয় তথা চুড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে চলতি মাসের শেষ সপ্তাহে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে।
১ম রাউন্ড অনুষ্ঠানটির উক্ত প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার শান্তি নিকেতনের প্রশিক্ষক গ্রি-চক্রবর্তী। এছাড়াও বিচার কার্য সম্পন্ন করেন ইয়ং ষ্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন, অখিল চন্দ্র রায়, মোশারফ হোসেন ও ডলার।
প্রধান সমম্বয়কারীর দায়িত্ব পালন করেন ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সামাজিক আন্দোলনকর্মী সাংবাদিক খাজানুর হায়দার লিমন।