নীলফামারী/কিশোরগঞ্জ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সোমবার দুপুর একটার দিকে রংপুর-কিশোরগঞ্জ সড়কের ছগিরবাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ঘটনার সময় একটি মটরসাইকেলে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের শিঙ্গেরগাড়ী পাঠানপাড়া গ্রামের সামছুল খানের ছেলে মাসুদ খান (২৫) ও এনামুল হকের ছেলে আব্দুল কাইয়ুম (২০) উপজেলা শহরে আসছিল। অপর দিকে বিপরীত দিক থেকে চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা গ্রামের আবু হোসেনের ছেলে বিপ্লব মিয়া (৩০) মোটরসাইকেল যোগে নিজবাড়ি ফিরছিল।
এ সময় দুই মটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিপ্লব ও কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান। অপর দিকে গুরুতর আহত অপর মটরসাইকেল আরোহী মাসুদ খানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ঘটনাস্থলে দুইজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপর জনের মৃত্যু হয়।