• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে পহেলা বৈশাখ উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুরদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন উপলক্ষে গঠিত “বৈশাখী র‌্যালী” উপ-কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষ-২ এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা। এতে বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দীন, সিনিয়র এএসপি (সদর সার্কেল) হাসানুজ্জামান মোল্লা, ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, বৈশাখী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-সচিব ড. মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল, নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রাহিনুর ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সমেশ চন্দ্র মজুমদার, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, সাংবাদিক মো. ইউসুফ আলী, জেলা কালাচারাল অফিসার আসফ উদ দৌলা, অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা প্রমূখ।
এ সময় সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকাল ৯টায় দিনাজপুর বড় মাঠ থেকে নিজ নিজ সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানার-ফেস্টুনসহ বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
অপরদিকে বিকাল সাড়ে ৪টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন উপ-কমিটির আহবায়ক মো. তৌফিক ইমাম’র সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্টেশন ক্লাবে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ