• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ডোমারে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

ইউপি নির্বাচননীলফামারী প্রতিনিধি: আগামী ৭ মে ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে সোনারায় ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফিরোজসহ ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ডোমার উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, আজ সোমবার বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের পর উপজেলার দশটি ইউনিয়নের ১ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসারগন। ঋনখেলাপীর দায়ে সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোলাম ফিরোজের মনোনয়নপত্র বাতিল করা হয় তাছাড়া পাঙ্গামটুকপুর ইউনিয়নের সংরক্ষিত-১ আসনের সুফিয়া বেগম, গোমনাতী ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য রুবি আক্তার, একই ইউনিয়নের সাধারন সদস্য পদে ২ নং ওয়ার্ডের ইয়াকুব আলী ও রেজাউল ইসলাম, ৫ নং ওয়ার্ডের রুহুল আমীন এবং ৭ নং ওয়ার্ডের নজরুল ইসলাম। আগামী ১৮ এপ্রিল প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ১৯ এপ্রিল প্রতিক বরাদ্দ এবং ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ