রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৪৭জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সাহার আলী, সমাজ সেবার ফিল্ড সুপারভাইজার আব্দুল্লা আল কাফিসহ অনেকে। সুত্র জানায়, প্রাথমিক স্তরে ২০জন, মাধ্যমিক স্তরে ১৮জন, উচ্চ মাধ্যমিক ৭জন ও উচ্চতর স্তরে ২জন মিলে মোট ৪৭জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ৩ লক্ষ ৩৪ হাজার ৮শ’ টাকার উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।