• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ যুবক নিহত

নিহতঢাকা: সাভারের আশুলিয়ায় একটি সিএনজি ফিলিং স্টেশনে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে শামীম (২৫) ও সজল (২৯) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট ডেলটা সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্র খ-১১-৪৬০৫) ডেলটা সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যান। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহত শামীমের বাড়ি মানিকগঞ্জ জেলায়।
এদিকে, ডেলটা সিএনজি ফিলিং স্টেশনের মালিক জাহাঙ্গীর মিয়া নিহত দু’জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ