• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

গাজীপুর সিটি মেয়র মান্নান গ্রেফতার

ma-mannanসিসি ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান আবারো গ্রেফতার হয়েছেন। শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, নাশকতার মামলায় অধ্যাপক এমএ মান্নানকে কালিয়াকৈর এলাকা থেকে রাত ১০টার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে থানায় আনা হচ্ছে।

মেয়র এমএ মান্নানের পরিবার সূত্র ও বিএনপির নেতাকর্মীরা জানায়, শুক্রবার দুপুরে তিনি তার গাজীপুর নগরীর সালনা এলাকায় জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বিকেলে তার সালনার বাড়ি থেকে কালিয়াকৈর হয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় পৌঁছলে গাজীপুরের একটি পুরনো মামলায় বিকেল সাড়ে ৫টার দিকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক এমএ মান্নানকে সাময়িক বরখাস্ত করে দেয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ গত সোমবার ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

পরে বুধবার রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন।

জয়দেবপুর থানায় করা এক মামলার অভিযোগপত্র গ্রহণের কথা উল্লেখ করে গত বছরের ১৯ আগস্ট মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এর পর থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ