• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :

জয় অপহরণ চেষ্টা: মাহমুদুরের ১০ দিনের রিমান্ড আবেদন

11ঢাকা: প্রধানমন্ত্রীর ছেলে এবং সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকায় দায়ের করা এক মামলায় এবার আমার দেশ পত্রিকার কারাবন্দি সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো এবং দশদিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এএসপি হাসান আরাফাত।

পরে ২৫ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির দিন ধার্য করেন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালত। তবে রিমান্ডের আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি। ওইদিন মাহমুদুর রহমানকে হাজির করারও নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে এই মামলায় দৈনিক যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, এই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক ফজলুর রহমান আদালতে মাহমুদুর রহমানকে রিমান্ডের জন্য ১০ দিনের আবেদন জানিয়েছেন।

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ২০১৩ সালের এপ্রিল থেকে বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন।

এর আগে শফিক রেহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই ডিবি পুলিশ দাবি করেন, যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ চেষ্টার ঘটনার সঙ্গে মাহমুদুর রহমানও জড়িত।

এই তথ্য যাচাই বাছাইয়ের জন্য কারাবন্দি মাহমুদুর রহমানকে এ মামলায় রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে।

এর আগে প্রায় ৭০টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর মাহমুদুর রহমানকে আবার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ