• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

কিশোরগঞ্জে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ

Picture from nilphamari 18-04-2016-1,liliকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীগণ কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বরাবর আজ রবিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জানা যায়, জেলার কিশোরগঞ্জ উপজেলার ৫ নং চাঁদখানা ইউনিয়নের সরকার দলীয় প্রার্থী নাজিম উদ্দিন আলম (সবুজ) নির্বাচনী আইন-কানুনের কোন তোয়াক্কা করছে না। নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই তিনি ওই ইউনিয়নের চারমাথা বাজার, চন্ডির বাজার ও চাঁদখানা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন জনসমাগম স্থানে নৌকা প্রতীকসহ বিল বোর্ড, ব্যানার, ফেস্টুন ও প্রতীক দিয়ে তোরণ নির্মান করছে। এছাড়াও ভোটারদের কাছে একটি মাত্র ভোট পেলেও আমিই চেয়ারম্যান নির্বাচিত হব এসব কথা বলে নানা ভয় ভীতি প্রদর্শন করছে। ওই ইউনিয়নের ৬জন চেয়ারম্যান প্রার্থীগন জানান, তারা ৬ জন চেয়ারম্যান প্রার্থী যৌথ স্বাক্ষর দিয়ে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি লঙ্ঘনসহ নানা ভয় ভীতি  প্রদর্শনের কারনে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাচন অফিসারের  কাছে দিয়েছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সরকার দলীয় প্রার্থী নাজিম উদ্দিন আলম সবুজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার শোয়েব সিদ্দিকী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন তদন্ত করে সত্যতা পেলে অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ