• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সংসদ ভবনের মেঝেতে ফাটল

সংসদসিসি ডেস্ক: বৈশাখের শুরু থেকেই দেশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। ভয়াবহ এ উত্তাপ থেকে রেহাই পাচ্ছে না লুই আই কানের বিশ্বখ্যাত স্থাপত্য জাতীয় সংসদ ভবনও। অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে ফাটল ধরছে মূল ভবনের সংযোগ স্থলের মেঝেতে। তবে বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করে অনেকে বলছেন, সম্প্রতি ভূমিকম্পের কারণে এমনটা হতে পারে।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের পাঁচতলায় মসজিদের সামনে দেখা যায়, দক্ষিণ পূর্ব ব্লকের সঙ্গে মূল ভবনের সংযোগ স্থলের টাইলস উপরের দিকে উঠে গেছে। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে এমনটা হতে পারে বলে অনেকে বললেও বিষয়টি নিয়ে আতংকগ্রস্ত হয়ে পড়েন তারা। এছাড়া ওই জায়গা দিয়ে মসজিদে যাওয়া আসার সময় বার বার আগ্রহ নিয়ে দেখছেন সবাই।

জাতীয় সংসদ ভবন অত্যাধুনিক ভবন। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে এতে ফাটল ধরার কথা নয়। গণপূর্ত বিভাগের মতে, তাপমাত্রার কারণে এ ফাটল দেখা দিয়েছে।

গণপূর্ত বিভাগের-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল হক বলেন, ‘দেশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় দুই সংযোগ স্থল প্রসারিত হয়েছে। এর চাপ সামলাতে না পেরে টাইলস উপরে উঠে গেছে। এটা ভূমিকম্পের আগেই হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা ওই ফ্লোর ঠিক করার জন্য ব্যবস্থা নিচ্ছি। দুই একদিনের মধ্যেই কাজ শুরু হবে। এছাড়া সংসদ ভবনের আরো কোনো অংশে এ ধরনের ফাটল আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। মনে হয় তাপে এমনটি হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ