• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

পুরান ঢাকায় মুয়াজ্জিন হত্যায় ৪ জন গ্রেফতার

আটকঢাকা: পুরান ঢাকার ইসলামপুরে ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেন হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- হাবিব, মোশাররফ, তোফাজ্জাল, সারোয়ার। এদের মধ্যে একজন মসজিদের খাদেম রয়েছে বলে জানা গেছে।
ডিএমপি সূত্র জানিয়েছে, অর্থদ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে। এবিষয়ে দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিসি।
এর আগে ৪ এপ্রিল রাতে মসজিদের সিড়ি থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ