• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘আমি সবার রাষ্ট্রপতি, কোনো দলের নই’

রাষ্ট্রপতিকিশোরগঞ্জ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমি কোনো দলের নই, সবার রাষ্ট্রপতি। আমাকে ভোট দিতে দিতে এলাকার লোকজন বৃদ্ধ হয়ে গেছে, আর আমিও ভোট নিতে নিতে বৃদ্ধ হয়ে গেছি। তাই এলাকার জন্য কিছু করে যেতে হবে।

বৃহস্পতিবার কিশোরগঞ্জের মিঠামইন হাওরের তিন উপজেলা ইটনা-মিঠামইন-অষ্টগ্রামকে সংযুক্ত করে অলওয়েদার সড়ক ও ১০টি সেতু নির্মাণ কাজের ভিত্তিফলক উদ্বোধন শেষে মিঠামইন ডাকবাংলো মাঠে জনসভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এলাকার চলমান উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যত প্রজন্ম উন্নতি ও প্রগতির দিকে এগিয়ে যাবে। দেশের সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি।

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আবদুস সাহিদ ভূইয়া প্রমুখ।

এসময় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এম.এ.এন সিদ্দিক, সড়ক যোগাযোগ বিভাগের প্রধান প্রকৌশলি ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলি মো. শাহাবুদ্দিন খান এবং প্রকল্প পরিচালক মো. মনিরুল ইসলামসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টা ১০ মিনিটে হেলিকপ্টার যোগে মিঠামইনে অবতরণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ