• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নেত্রকোনায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

সংঘর্ষনেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সমর্থিত এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে বৃহস্পতিবার মধ্যরাতে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল আলী ও আ.লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী আবদুল কুদ্দুস বাবুলের সমর্থকদের মধ্যেএ সংঘর্ষ হয়।

আনারস প্রতীকের প্রার্থী আবদুল কুদ্দুস বাবুল, তার ভাই আবদুল ওয়াদুদ ওরফে রতন মাস্টার, চাচাত ভাই শামীমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও লিটন মিয়া, আবদুল আওয়াল স্বপন এবং নৌকা প্রতীকের সমর্থক ইঞ্জিল হক, মঞ্জিল হক, শহীদুল হক ও মোজাম্মেল হকেকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, আওয়ামী লীগ দলীয় ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপরে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ