• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে ইঞ্জিনিয়ারিং মেশিনারী পণ্য মেলা

সৈয়দপুরসিসি নিউজ: আজ বুধবার থেকে শুরু হচ্ছে নীলফামারীর সৈয়দপুরে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের মেশিনারী ও পণ্য প্রদর্শণী মেলা। দুই দিনব্যাপি এ মেলার আয়োজন করা হয়েছে শহরের নয়াবাজারস্থ এ. আর কমিউনিটি সেন্টার মিলনায়তনে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইন ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করেছে সংগঠনটির সৈয়দপুর জেলা শাখা। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী।

বাইশিমাস সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক মো. নঈম আনছারী জানান, মেলায় ২৫টি স্টল থাকবে। এসব স্টলে ইঞ্জিনিয়ারিং শিল্পের বিভিন্ন পণ্যের সমারোহ ঘটানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ