• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

বিরামপুরে মাল্টিমিডিয়া ক্লাশরুম ব্যবস্থাপনা সভা

সভাবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (২৭ এপ্রিল) মাল্টিমিডিয়া ক্লাশরুম ব্যবস্থাপনা ও কোচিং বাণিজ্য বন্ধ বিষয়ে অবহিত করণ সভা হয়েছে।
উপজেলা অডিটরিয়ামে উপজেলার ৭০টি স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রধানসহ আইসিটি প্রশিক্ষণ প্রাপ্ত ১২০ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এম জিন্নাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস,এম মনিরুজ্জামান আল মাসউদ। বক্তব্য রাখেন, একাডেমিক সুপার ভাইজার শফিউল আলম, বিজুল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন, একইর হাইস্কুলের প্রধান শিক্ষক ফারুক-ই-আজম, কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।

বিরামপুরে ছয় মাদকসেবি আটক
বিরামপুর পৌর এলাকার মির্জাপুরমোড় থেকে পুলিশ ছয় মাদকসেবিকে আটক করে বুধবার  (২৭ এপ্রিল) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে মাদক সেবন করে কয়েকজন মির্জাপুর মোড় এলাকায় মহাসড়কের পাশে চিৎকার চেঁচামেচি করছিল। এলাকাবাসী অতিষ্ট হয়ে পুলিশকে জানালে থানার এসআই বাবলু চন্দ্র পাল সেখানে অভিযান চালিয়ে ৬জনকে আটক করেন। আটককৃতরা হলেন, দিকশোঁও  বেপারীটোলা গ্রামের মঞ্জুর এলাহী (২২), রায়হান কবির (২৫), সিরাজুল ইসলাম (২৬), মির্জাপুর গ্রামের আফজাল হোসেন (৪৫), কাশেম (৪৪) ও দাসড়া মনিরামপুর গ্রামের আবু সাঈদ (৪০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ