সিসি নিউজ: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের এপ্রিল মাসের বেতনের চেক ছাড় করতে কয়েকদিন দেরি হবে বলে জানিয়েছেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা ।
দেরির খবর শুনে কয়েকজন শিক্ষক নেতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা সবাই সরকারি কলেজ ও স্কুলের শিক্ষক। বেসরকারি শিক্ষকদের জন্য তাদের দরদ ও কমিটমেন্ট নেই। নিজেদের বেতন প্রতিমাসের ১ তারিখেই পেয়ে যান।