নীলফামারী প্রতিনিধি: চতুর্থ দফায় আগামী ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনায় আচরনবিধি লঙ্ঘনের দায়ে নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত দুই চেয়ারম্যান প্রার্থীর জরিমানা করেছে। ডোমার উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বুধবার রাতে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীকে ৫হাজার টাকা করে জরিমানা করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা। জানা যায়, ডোমার সদর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বড় আকারে রঙিন ফেস্টুন ও ব্যানার টাঙিয়ে প্রচারনা করায় তাকে ইউপি নির্বাচনের ২০১৬ইং আচরন বিধির ৮(১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে একই ইউনিয়নের জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকের খন্দকার মাহমুদুল হক কে (৩১)১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তারা জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালতে প্রদান করেন। ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।