• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারতে দুই চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

জরিমানানীলফামারী প্রতিনিধি: চতুর্থ দফায় আগামী ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনায় আচরনবিধি লঙ্ঘনের দায়ে নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত দুই চেয়ারম্যান প্রার্থীর জরিমানা করেছে। ডোমার উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বুধবার রাতে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীকে ৫হাজার টাকা করে জরিমানা করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা। জানা যায়, ডোমার সদর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বড় আকারে রঙিন ফেস্টুন ও ব্যানার টাঙিয়ে প্রচারনা করায় তাকে ইউপি নির্বাচনের ২০১৬ইং আচরন বিধির ৮(১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে একই ইউনিয়নের জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকের খন্দকার মাহমুদুল হক কে (৩১)১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তারা জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালতে প্রদান করেন। ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ