বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ইয়াবা ও চোলাই মদ সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে লিয়াকত(৪০)নামে এক ইয়াবা ব্যবসায়িকে ২২পিস ইয়াবাসহ উপজেলার গোপালপুর হতে গ্রেফতার করে ডিবি পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বদরগঞ্জ থানায় মামলা হয় মামলা নম্বর-১৯/২৭। সে মধূপুর শাল বাগান এলাকার আবু তালেবের পুত্র ।
অপর দিকে বদরগঞ্জ থানার এ এস আই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার কতুবপুর ইউপির নাগেরহাট সাহেবগঞ্জ ট্যাম্পু স্ট্যান্ড হতে বৃহঃস্পতিবার সকালে ৬০লিটার চোলাই মদ সহ আনোয়ার হোসেন(৩৫)নামে এক মদ ব্যবসায়িকে আটক করে। সে উপজেলার গোপালপুর ইউপির মোসলেম পাড়ার মতিয়ার রহমানের ছেলে।
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান; ইয়াবা ব্যবসায়ির নামে মামলা হয়েছে এবং চোলাই মদ ব্যবসায়ির নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।