• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অতিরিক্ত চাপ: সিম পুনঃ নিবন্ধন সাময়িক বন্ধ

সিমসিসি নিউজ: কারিগরির ত্রুটির কারণে মোবাইল ফোনের সিম পুনঃ নিবন্ধন প্রক্রিয়া সাময়িক বন্ধ রয়েছে। অতিরিক্ত চাপে সার্ভার হ্যাং হয়ে যাওয়ায় সিম পুনঃ নিবন্ধন করা যাচ্ছে না বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটরা। আজ শুক্রবার সকাল থেকে সিম পুনঃ নিবন্ধন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে সার্ভারে সমস্যা দেখা দেয়। এই সমস্যা কাটতে কত সময় লাগতে পারে এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করতে হবে। ইতোমধ্যে প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন এই সময় আর বাড়ানো হবে না। তবে এখনো কয়েক কোটি গ্রাহক তাদের সিম নিবন্ধন করতে পারেননি। মোবাইল অপারেটরগুলো এই সময় বাড়ানোর দাবি জানিয়েছে। শেষ মুহূর্তে সময় আরও বাড়ানো হতে পারে বলে সূত্রে জানা গেছে।

উৎসঃ   ঢাকাটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ