• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেরপুরে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত

danceমেহেরপুর: নৃত্যের তালে তালে নব আনন্দ জাগে প্রাণে- এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবস। শুক্রবার রাত ৮টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি নূরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ।
নৃত্য প্রশিক্ষক সাব্বির হোসেন সোহাগের পরিচালনায় এবং ফাতেমা ফারজানা নির্জনা ও পারমিতা ভট্টাচার্য পূজার উপস্থাপনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন হৃদিতা, মালিহা, রুহি, মিতু, মায়াবী, পূর্ণিমা, অমৃতা, জ্যোতি, শান্ত, পলাশী প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মোমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য নিশান সাবের প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ