ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার অনুষ্ঠিত হলো কোটি টাকা ব্যায়ে বিয়ে অনুষ্ঠান। পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের কথিত তেল ব্যবসায়ী যুগলচন্দ্র দত্ত এর ছেলে শ্রীমান সুমন দত্ত বিয়েতে কোটি টাকা ব্যয় করে ফুলবাড়ী পৌরবাসীসহ উপজেলা বাসিন্দাদের তাক লাগিয়ে দিয়েছে।
জানা গেছে, গত ২৮ এপ্রিল তেল ব্যবসায়ী যুগলচন্দ্র দত্ত এর ছেলে সুমন চন্দ্র রায় এর বিয়ে হয় পার্শ্ববর্তী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ডাংগাপাড়া গ্রামের শ্রী হেমন্ত সরকারের মেয়ে জয়ীতা সরকার ঐশির সাথে। সে বিয়েতে বরযাত্রী হিসেবে ছিলেন ফুলবাড়ী পৌরশহরের ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দ। সেদিন থেকে ফুলবাড়ী পৌরশহরের উত্তর সুজাপুর যুগলচন্দ্র দত্তের বাড়ীতে চলে রাতভর নানা উৎসব।
স্থানীয়রা জানান, যুগলচন্দ্র দত্ত প্রায় ২০ বছর আছে ১৯৯৫ সালে তার জন্মভুমি সিরাজগঞ্জ ছেড়ে ফুলবাড়ীতে এসে বসতি স্থাপন করে।