• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন |

৯ মাসের বেতন একসঙ্গে পাচ্ছেন এমপিও শিক্ষকরা

টাকাসিসি নিউজ: ৬ মাস নয় পুরো আট মাসের বকেয়া একসঙ্গে হাতে পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিরা। নতুন স্কেল অনুযায়ী বেতনের বর্ধিত অংশ এটি। এপ্রিলের বেতনের সঙ্গেই পাচ্ছেন বর্ধিত অংশের টাকা।অথ্যাৎ ৮ মাসের সাথে চলতি মাসের বেতন সহ মোট ৯ মাসের টাকা একসঙ্গে হাতে পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) শফিকুল ইসলাম সিদ্দিক সোমবার সকালে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, একসঙ্গে আট মাসের বকেয়া হিসেবে-নিকেষ করতে একটু দেরি হয়ে গেলো। দু’একদিনের মধ্যেই চেক ছাড় হবে। চলতি সপ্তাহেই টাকা তুলতে পারবেন। গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসের বকেয়া বেতন পাচ্ছেন শিক্ষক-কর্মচারিরা।

গত বছরের জুলাই মাস থেকে নতুন স্কেল কার্যকর এবং বর্ধিত বকেয়া অংশ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সরকারি স্কুল-কলেজের শিক্ষকেরা হতে পেলেও এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ছিল। অতপর মার্চ মাসে প্রথমবারের মতো নতুন স্কেল অনুযায়ী বেতন পেয়েছেন।

উৎস: দৈনিক শিক্ষা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ