• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

যমুনা সার কারখানাঅর্থ বাণিজ্য ডেস্ক: দৈনিক ১৭শ মে.টন ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানার যান্ত্রিক ত্রুটির কারণে তিনদিন বন্ধ থাকার পর আবারো উৎপাদন শুরু করেছে।
যান্ত্রিক ত্রুটির কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে যমুনা সার কারখানা কর্তৃপক্ষ কারখানার উদৎপাদন বন্ধ করে দিয়েছিলো।
যমুনা সার কারখানার জিএম (অপারেশন) মাহবুবা সুলতানা জানান, দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার রিয়াক্টার বাল্বের আউটলেটে লিকেজ দেখা দেওয়ায় কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিলো। সোমবার ভোর ৪টার দিকে যমুনা সার কারখানার ত্রুটি মেরামত করে কারখানার উৎপাদন শুরু করা হলেও আবারো সমস্যা দেখা দিলে তা বন্ধ করে দেওয়া হয় এবং সন্ধ্যা ৭টার দিকে পুনরায় কারখানার উদৎপাদন শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ