ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বীরমুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ দিনের গরুমোটাতাজাকরণ প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার সকাল ১০টায় উপজেলা ইউপি হল রুমে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়। ১০ দিন ব্যাপী এ প্রশিক্ষনে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে বক্তব্য রাখেন।কুড়িগ্রাম যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুর রহমান, নবী নেওয়াজ সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমুখ ।