• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোনার দাম ভরিতে বাড়লো ১২২৫ টাকা

সোনাঢাকা: দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে ১,২২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াবে ৪৭,৪১৫ টাকা। আগামী শুক্রবার থেকে নতুন এই দর কার্যকর হবে।

বাজুস বুধবার দুপুরে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্তটি জানিয়েছে। সব মিলিয়ে চলতি বছর এই নিয়ে দেশের বাজারে পঞ্চমবারের মতো সোনার দাম বাড়লো।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭,৪১৫ টাকা, ২১ ক্যারেট ৪৫,৩১৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮,৬৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি হবে ২৭,৫৮৬ টাকা।

এদিকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব জুয়েলার্সে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৬,১৯০ টাকা, ২১ ক্যারেট ৪৪,০৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭,৪৪২ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬,৩৬১ টাকা।

ব্যবসায়ীরা বলেন, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১.৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭.৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে সেটি নিশ্চিত নয়।

এদিকে রুপার দামও ভরিতে ৫৭ টাকা বৃদ্ধি পেয়ে এক হাজার ১৬৫ টাকা হচ্ছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত রুপা এক হাজার ১০৮ টাকা ভরি দরেই পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ