সিসি ডেস্ক: বাংলাদেশে ১৩০ কোটি ডলারের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজের অনুমোদন পেয়েছে ভারতের কোম্পানি রিলায়েন্স পাওয়ার।। প্রকল্পের আওতায় প্রাকৃতিক গ্যাসভিত্তিক ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে ভারতের অনীল আম্বানির কোম্পানি রিলায়েন্স পাওয়ার।
রিলায়েন্স পাওয়ার এক বিবিৃতিতে বলেছে, প্রকল্পের আওতায় প্রথম ধাপে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান গ্যাস স্টোরেজ ও গ্যাস টার্মিনালসহ ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্লান্ট নারায়ণগঞ্জ জেলার মেঘনঘাটে নির্মাণ করা হবে। কোম্পাটি জানায়, এখন থেকে ২৪ মাসের মধ্যে প্রথম ধাপের বিদ্যুৎ উৎপাদন কাজ সম্পন্ন করা যাবে এবং ২০১৮-১৯ সালে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় জাতীয় গ্রিডে যোগ করা যাবে।
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড