• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে সাংস্কৃতিক মাসে সংগীত ও নাটক মঞ্চস্থ

চাঁদপুরচাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক ব্যবস্থাপনায় সাংস্কৃতিক মাসের ১৫তম দিবসে চাঁদপুরের প্রতিষ্ঠিত সাস্কৃকিত সংগঠন প্রয়াত শীতল ঘোষালের প্রতিষ্ঠিত ললিত কলার মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান ও শিশু থিয়েটারের পরিবেশনায় শিশুদের নাটক মঞ্চস্থ হয়েছে। দু’টি অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা সাংস্কৃতিক পরিষদের সদস্য সচিব হারুন আল রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, বঙ্গবন্ধু আবৃতি পরিষদের সভাপতি পিযূষ কান্তি রায় চোধুরী, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, অনন্যা নাট্য গোষ্ঠির যুগ্ম সম্পাদক মানিক দাস। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ আল মামুন ও শরীফুল ইসলাম।
আলোচনা সভা শেষে ললিত কলা অধ্যক্ষ বৈশাখী ঘোষাল তুলির সার্বিক ব্যবস্থাপনায় দেশাত্ববোধক সংগীতের মাধ্যমে মনোজ্ঞ সংগীত পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন  বৈশাখী ঘোষাল তুলি, ফারিয়া ইয়াসমিন মিতু, অদ্বিতি সরকার রিয়া, উম্মে হানি অর্পা, দিপা দেবনাথ, খোকন দাস ও দেবাঞ্জলী দেব রঙ।
পরে চাঁদপুর শিশু থিয়েটারের পরিবেশনায় ১৩তম প্রজেজনায় সোনর কাঠি চাঁদের বুড়ি” শিশুদের নাটক মঞ্চস্থ হয়। নাটকটির রচনায় ছিলেন পিযূষ কান্তি রায় চোধুরী। নির্দেশনায় ছিলেন পিএম বিল্লাল হোসাইন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, জেরীন, পাপরি, নুর মোহাম্মদ নুরু, তানজিম, ফাতেমা, নয়ন, জেসমিন, সাথি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ