• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ.লীগের হরতাল বিরোধী মিছিলে গুলিবিদ্ধ ১৬

11ঢাকা: হরতালের বিপক্ষে মিছিল করা নিয়ে মিরপুর-১ নম্বরে ত্রিমুখী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়া তিনটি গ্রুপ হলো- স্থানীয় সংসদ সদস্য আসলামুল হকের সমর্থক, মিরপুরের আরেক সংসদ সদস্য তুহিনের সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কাশেম হালিমের সমর্থকরা।

সংঘর্ষে আসলামুল হকের ১৬ সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথমে পুলিশের পক্ষ থেকে এ ঘটনাকে জামায়াতের সঙ্গে সংঘর্ষ বলে জানানো হয়। তবে পরে জানা যায়, এটি আওয়ামী লীগের তিন পক্ষের মধ্যে সংঘর্ষ।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূঁইয়া মাহাবুব হোসেন বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ