বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মোবাইল ফোনে গোসল করার দৃশ্য ধারনের অভিযোগ পাওয়া গেছে। বাধা দিতে গেলে বখাটেদের হামলায় আহত হন মেয়ের বাবা সহ ৪জন। আহতরা বর্তমানে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ দিকে মেয়ের বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর বাদীর পরিবার বখাটেদের হামলার আশংকায় নিরাপত্তাহীনতায় ভূগছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ মে) পৌর শহরের সংকরপুর মন্ডলপাড়া মহল্লায়।
অভিযোগ সূত্রে জানা যায়, সংকরপুর মন্ডলপাড়া মহল্লার সেনাবাহিনীর (অবঃ) সার্জেন্ট মজিবুল হক পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনার দিন দুপুরে তার স্কুল পড়ুয়া মেয়ে বাথরুমে গোসল করার সময় এলাকার বথাটে যুবক মাহামুদ ও জুয়েল মোবাইল ফোনে গোসলের দৃশ্য ধারন করতে থাকে। বিষয়টি টের পেয়ে মজিবুল হক ছুটে আসলে বখাটেরা মোবাইল ফোনের ধারনকৃত দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে এলাকার অন্যান্য বখাটেরা এক জোট হয়ে মজিবুল হকের বাড়িতে হামলা চালিয়ে ৪জনকে পিটিয়ে আহত করে। আহতরা হলেন পেয়ারি বেগম, রাগিব, আয়েশা বেগম ও মজিবুল হক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মেয়ের পিতা মজিবুল হক ১২জনকে আসামি করে বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ দিকে অভিযোগ দায়েরের পর হতে বখাটেরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসি। সংশিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মোকছেদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, নির্বাচনী কাজে আমি বাহিরে আছি। আমি আজই গিয়ে বিষয়টি সিরিয়াসলি দেখছি।