• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাইওয়ে পুলিশের ডিআইজির স্ত্রীর লাশ উদ্ধার

লাশসিসি নিউজ : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে হাইওয়ে পুলিশের ডিআইজি ফখরুল ইসলামের স্ত্রী জেসমিন মল্লিকের (৪৫)  লাশ উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। রোববার বিকেলের দিকে ওই লাশ উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল মোস্তাকিম বলেন, কেউ হয়ত তাকে ছাদ থেকে ফেলে দিয়েছে। হাসপাতালের পাশের ছয়তলা ভবনের ছাদ থেকে তাকে ফেলে দেওয়া হয়। তদন্তের পরই বলা যাবে, তাকে ফেলে দেওয়া হয়েছে, নাকি তিনি লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

অ্যাপোলো হাসপাতালের ডিউটি রুম থেকে জানানো হয়, বিকেল সোয়া ৫টার দিকে ওই নারীকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন স্বজনরা। পড়ে গিয়ে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

পুলিশ সূত্র জানিয়েছে, একাধিক সংস্থা তদন্তে নেমেছে। এক্ষেত্রে পারিবারিকসহ বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। সবকিছুই নির্ভর করছে ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, খবর পেয়ে ডিআইাজি ফখরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ হাসপাতালের মর্গে ছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ