• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |

গ্রাম্যবধূ থেকে বিকিনি

richa_chanda1462873142বিনোদন ডেস্ক : কখনো তিনি গ্রাম্যবধূ, কখনো ক্যাবারে ড্যান্সার। অনেকভাবেই পর্দায় নিজেকে উপস্থাপন করেছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। এবার তিনি এলেন অন্য রূপে। অবশ্য চলচ্চিত্রে নয়, ম্যাগাজিনের প্রচ্ছদে; তাও আবার কিনা বিকিনি পরে! গ্রাম্যবধূ থেকে একেবারে বিকিনি!- তাতেই শোরগোলটা একটু বেশি।

সবখানেই যেন খুব সাবলীলভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন রিচা চাড্ডা। ম্যাক্সিম ম্যাগাজিনের মে সংখ্যার প্রচ্ছদে কালো রঙের বিকিনি পরে উষ্ণতা ছড়িয়েছেন এ অভিনেত্রী। ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যায়, সুইমিং পুলে বিকিনি পরে আছেন রিচা। আর সূর্যের কিরণ ঠিকরে পড়ছে তার শরীরে। ভেজা শরীরে বেশ আবেদনময়ী দেখাচ্ছে রিচাকে। খুব শিগগিরই মুক্তি পাচ্ছে রিচা অভিনীত সিনেমা ‘সর্বজিৎ’। এখন সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত তিনি। সিনেমায় সাধারণ এক গ্রাম্যবধূর চরিত্রে দেখা যাবে তাকে। ২০০৮ সালে ‘ওয়ে লাকি! লাকি ওয়ে’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন রিচা। এরপর বেশ কয়েকটি সিনেমায় নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন। বর্তমানে হাতে রয়েছে ছয়টি সিনেমার কাজ। এর মধ্যে ‘ক্যাবারে’ সিনেমায় ক্যাবারে ড্যান্সার হিসেবে পর্দায় হাজির হবেন তিনি। এ ছাড়া ‘জিয়াহ অউর জিয়াহ’, ‘থ্রি স্টোরিস’, ‘অউর দেবদাস’ এবং ‘ফুকরি-টু’ সিনেমায় দেখা যাবে তাকে। ‘লাভ সোনিয়া’ শিরোনামে ইন্দো-আমেরিকান একটি সিনেমাতেও দেখা যাবে এ অভিনেত্রীকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ