• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফাঁসির দড়িতে নিজামীর জীবনাবসান

নিজামীসিসি নিউজ: জামায়াতের ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার রাত ১২টা ১০ মিনিটে বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াতের দীর্ঘদিনের আমিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। ১২টা ২৬ মিনিটে কারগার থেকে বেরিয়ে এসে সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির সাংবাদিকদের ১২টা ১০ মিনিটে ফাঁসি কার্যকর করার বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বাংলাদেশে এই প্রথম মূলধারার একটি দলের প্রধানকে ৪৫ বছর আগে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি দেয়া হলো। মাওলানা নিজামী নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সমসাময়িক বিশ্বে এমন ঘটনার কোনো নজির নেই যে সংসদে দীর্ঘদিন প্রতিনিধিত্বকারী এবং দেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে খ্যাত কোনো দলের প্রধানকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে।  জামায়াতের অন্যান্য নেতাদের মতই মাওলানা নিজামীর ফাঁসি নিয়ে দেশে এবং বিদেশ তীব্র বিতর্ক চলেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। জাতিসংঘও এ ট্রাইব্যুনালের কড়া সমালোচনা করেছে। অনেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে সরকারের রাজনৈতিক হাতিয়ার বলেও সমালোচনা করছে।

জামায়াত বলছে, রাজনৈতিক কারণেই মাওলানা নিজামীসহ দলটির নেতাদের যুদ্ধাপরাধের মামলায় দণ্ড দেয়া হচ্ছে। ১৯৭১ সালে তারা বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করলেও কোনো অপরাধের সাথে তাদের নেতারা জড়িত ছিলেন না। তবে সরকারের দাবি, স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমেই ট্রাইব্যুনাল রায় দিচ্ছে।

মতিউর রহমান নিজামী হচ্ছেন জামায়াতের চতুর্থ নেতা ১৯৭১ সালে যুদ্ধাপরাধের মামলায় যার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও একই অভিযোগে গত বছর ফাঁসি দেয়া হয়েছে।

পাবনার পথে নিজামীর লাশবাহী অ্যাম্বুলেন্স

মৃত্যুদণ্ড কার্যকরের পর জামায়াতে ইসলামী আমির মতিউর রহমান নিজামীর লাশ নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাবনার উদ্দেেশ বেরিয়েছে অ্যাম্বুলেন্স। পাবনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। এরআগে, বুধবার রাত ১২ টা ১০মিনিটিটে ঢাকার কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জামায়াতে ইসলামীর আমির নিজামী সপরিবারে ঢাকার বনানীতে থাকতেন। তবে তার দাফন তার গ্রাম পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুরে করার প্রস্তুতি চলছে।

মধ্যরাতে মৃত্যুদণ্ড কার্যকরের পর রাত দেড়টায় দুটি অ্যাম্বুলেন্স কারাফটক দিয়ে বেরিয়ে আসে, এর একটিতে রয়েছে জামায়াত আমিরের লাশ। সামনে-পেছনে রয়েছে র‌্যাব ও পুলিশের ছয়টি এবং কারা কর্তৃপক্ষের একটি গাড়ি।

পুলিশ জানিয়েছে, কারাগার থেকে বেরিয়ে ফার্মগেইট, উত্তরা হয়ে বাইপাইল দিয়ে টাঙ্গাইল হয়ে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে পাবনার সাঁথিয়ায় যাবে লাশবাহী অ্যাম্বুলেন্স। এজন্য মহাসড়কের গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাবনায়ও কড়া পাহারা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সাঁথিয়ার ধোপাদহ ইউনিয়নের মনমথপুরে গ্রামের মনমথপুর মাদরাসা মাঠে জানাজা শেষে নিজামীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রাত ৯টার পর থেকেই সাঁথিয়া বাজার, মনমথপুরসহ বিভিন্ন এলাকায় নেমে আসে সুনসান নীরবতা। এলাকায় পুলিশি টহলও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ