• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল চলছে

হরতালঢাকা: জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টার হরতাল চলছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দেশব্যাপী এ হরতাল শুরু হয়েছে। চলবে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত।

এ পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের কোথাও হরতালে কোনো অঘটনের খবর জানা যায়নি। শান্তিপূর্ণভাবে হরতাল চলছে।  এদিকে হরতালকে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের সর্বত্র র‌্যাব-পুলিশ টহল দিচ্ছে। বুধবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিবৃতিতে জানানো হয়- হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

হরতালের পর শুক্রবার দেশ ও দেশের জনগণের কল্যাণ এবং বিশেষভাবে মাওলানা নিজামীর জন্য দেশব্যাপী দোয়া দিবস পালন করবে জামায়াত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ