• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টসিসি নিউজ: ক্ষুদে শিক্ষার্থিদের নিয়ে সৈয়দপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বালক দলের সাবোডিনেট কলোনী সঃপ্রাঃবিঃ ৩-০ গোলে বানিয়াপাড়াকে ও বালিকাদের মধ্যে বানিয়াপাড়া সঃপ্রাঃবিঃ ১-০ গোলে কয়াগোলাহাট সঃপ্রাঃ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বৃহষ্পতিবার দুপুরে সৈয়দপুর ষ্টেডিয়ামে এ দুই ফাইনাল খেলার মধ্য দিয়ে ২৬টি প্রাঃ বিদ্যালয়ের ৫২ দলের সপ্তাহব্যাপি এ নক আউট প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। খেলা শেষে সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ও সেরা খেলোয়াড় এবং শ্রেষ্ট গোলদাতার মধ্যে ট্রফি বিতরন করেন।
টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মোঃ শামসুল হক জানান,গত  ৪মে সৈয়দপুর পৌরসভার ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকাদল নিয়ে এ টুর্ণামেন্ট শুরু করা হয়। যা ১২মে পর্যন্ত চলে। বালিকাদের ৪ ফুট ৯ ইঞ্চির উচ্চতা ওবালকদের ৫ ফুট উচ্চতার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। মোট ৫২ দলের আট দিনের এ প্রতিযোগিতা দিনব্যাপি চলেছে। এতে কোন দিন ৮ হতে ১৬ টি খেলা হয়েছে। এ প্রতিযোগিতার সর্বচ্চ সময় ধরা হয়েছে আধা ঘন্টা। আর উপর মহলের নির্দেশনা মতে টুর্ণামেন্ট সময়ের মধ্যে শেষ করতে সকাল ১০টা হতে দিন ব্যাপি চালাতে হচ্ছে। এ টুর্ণামেন্টে রামকৃঞ্চ প্রাঃ বিদ্যালয়ের মানিক ৪ ও তহমিনা ৩ গোল করে সেরা গোলদাতার পুরুস্কার পান। পুরো টুর্ণামেন্টটি পরিচালনা করেন শিক্ষক মোঃ বাদল,আবদুল্লাহ আল আখেরুজ্জামান আপেল ও সাবেক ঢাকা প্রথম বিভাগের সাবেক ফুটবলার আতাউর রহমান গেদাসহ অংশ গ্রহনকারি সকল স্কুলের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ