সিসি নিউজ: ক্ষুদে শিক্ষার্থিদের নিয়ে সৈয়দপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বালক দলের সাবোডিনেট কলোনী সঃপ্রাঃবিঃ ৩-০ গোলে বানিয়াপাড়াকে ও বালিকাদের মধ্যে বানিয়াপাড়া সঃপ্রাঃবিঃ ১-০ গোলে কয়াগোলাহাট সঃপ্রাঃ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বৃহষ্পতিবার দুপুরে সৈয়দপুর ষ্টেডিয়ামে এ দুই ফাইনাল খেলার মধ্য দিয়ে ২৬টি প্রাঃ বিদ্যালয়ের ৫২ দলের সপ্তাহব্যাপি এ নক আউট প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। খেলা শেষে সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ও সেরা খেলোয়াড় এবং শ্রেষ্ট গোলদাতার মধ্যে ট্রফি বিতরন করেন।
টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মোঃ শামসুল হক জানান,গত ৪মে সৈয়দপুর পৌরসভার ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকাদল নিয়ে এ টুর্ণামেন্ট শুরু করা হয়। যা ১২মে পর্যন্ত চলে। বালিকাদের ৪ ফুট ৯ ইঞ্চির উচ্চতা ওবালকদের ৫ ফুট উচ্চতার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। মোট ৫২ দলের আট দিনের এ প্রতিযোগিতা দিনব্যাপি চলেছে। এতে কোন দিন ৮ হতে ১৬ টি খেলা হয়েছে। এ প্রতিযোগিতার সর্বচ্চ সময় ধরা হয়েছে আধা ঘন্টা। আর উপর মহলের নির্দেশনা মতে টুর্ণামেন্ট সময়ের মধ্যে শেষ করতে সকাল ১০টা হতে দিন ব্যাপি চালাতে হচ্ছে। এ টুর্ণামেন্টে রামকৃঞ্চ প্রাঃ বিদ্যালয়ের মানিক ৪ ও তহমিনা ৩ গোল করে সেরা গোলদাতার পুরুস্কার পান। পুরো টুর্ণামেন্টটি পরিচালনা করেন শিক্ষক মোঃ বাদল,আবদুল্লাহ আল আখেরুজ্জামান আপেল ও সাবেক ঢাকা প্রথম বিভাগের সাবেক ফুটবলার আতাউর রহমান গেদাসহ অংশ গ্রহনকারি সকল স্কুলের শিক্ষকবৃন্দ।