• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশ

ccঢাকা: প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত কলেজগুলোর মধ্যে র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। এতে সেরা কলেজ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে রাজশাহী কলেজ, সেরা মহিলা কলেজ ইডেন মহিলা কলেজ এবং সেরা বেসরকারি কলেজের তকমা পেয়েছে ঢাকা কমার্স কলেজ।

জাতীয় পর্যায়ে পাঁচ কলেজের মধ্যে তিনটিই ঢাকার। সেরা ৫ কলেজ হল: রাজশাহী কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, (বেসরকারি), সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৫টি, সেরা মহিলা কলেজ ১টি, সেরা সরকারি কলেজ ১টি, সেরা বেসরকারি কলেজ ১টি (মোট ৮টি) ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রতিটি অঞ্চলের আঞ্চলিক সেরাদের তালিকা প্রকাশ করা হয়েছে। ৭টি আঞ্চলিক পর্যায়ের প্রত্যেকটিতে সর্বোচ্চ ১০টি করে ৭০টিসহ সর্বমোট ৭৮টি সেরা কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে।
৩১টি সূচকের ভিত্তিতে ৬৮৫টি অনার্স ও মাস্টার্স কলেজের মধ্যে থেকে ৭৮টি সেরা কলেজকে স্কোরের ভিত্তিতে নির্বাচিত করা হয়। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডিস্থ ঢাকা নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ র‌্যাংকিংয়ের ফল ঘোষণা করেন।

আগামী ২০শে মে শুক্রবার বিকেল ৪ টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব কলেজকে স্মারক সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

র‌্যাংকিংয়ে নির্বাচিত কলেজগুলোকে অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘এ ধরনের আয়োজন দেশে প্রথম। এর ফলে কলেজ সমূহ তাদের স্ব স্ব অবস্থান জানতে পারবে এবং এবং কীভাবে শিক্ষার সার্বিক অবস্থার আরো উন্নতি করা যায় সেজন্যে প্রচেষ্টা গ্রহণ করবে।’
‘কলেজ সমূহের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার অবস্থা সৃষ্টি হবে, যা কলেজ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস’, যোগ করেন উপাচার্য।

রংপুর অঞ্চলের সেরা ১০ কলেজ

কারমাইকেল কলেজ, রংপুর, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর, আলিমুদ্দিন কলেজ, লালমনিরহাট (বেসরকারি), সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর, কুড়িগ্রাম সরকারি কলেজ, উত্তরবাংলা কলেজ, লালমনিরহাট (বেসরকারি), নীলফামারী সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট, রংপুর সরকারি কলেজ l


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ