• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

দায়িত্বে অবহেলার দায়ে বিমানের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

bimanঢাকা: দায়িত্বে অবহেলার দায়ে বাংলাদেশ বিমানের ৪ কর্মকর্তা-কর্মচারীকে সময়িক বরখাস্ত করেছে প্রশাসন। শনিবার রাতে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ অভিযুক্ত চার জনকে বরখাস্ত করে।
বরখাস্তরা হলেন, বোয়িং ৭৭৭ ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন ইসমাঈল, ফাস্ট অফিসার মলি, টেকনিশায়ান রউফ এবং অপারেটর সনু মিয়া।
জানা গেছে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাটগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রা বাতিলের ঘটনায় তাদের বরখাস্ত করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাস্কাট যাচ্ছিল বোয়িং ৭৭৭ ফ্লাইটটি।
বোডিং ব্রিজের সঙ্গে ফ্লাইটের দরজা আটকে যাওয়ায় দুই শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়ে ফ্লাইটটি। অবশেষে যাত্রা বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে আরেকটি ফ্লাইট এনে মাস্কাটের উদ্দেশে যাত্রী নিয়ে রওনা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ