চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: চিলমারীরর কৃতি সন্তান শিক্ষক মোঃ জিয়াউর রহমান জিয়া এবারে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএসসি গনিত বিভাগের শিক্ষক। এর আগেও তিনি উপজেলা পর্যায়ে উদ্বধনী ডিজিটাল মেলায় ২০১৪, ২০১৫ সালেও শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হন। ২০০১ সালে তিনি বজড়া তবকপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন পরে ২০০৭ সালে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিএসসি গনিত শিক্ষক পদে যোগদান করেন। জিয়াউর রহমান উপজেলার মৌজাথানা মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা। উক্ত পদে যোগদানের পর থেকে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়মিত পাঠ দান, বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনসহ বিভিন্ন জাতীয় দিবসে ছাত্রীদের নিয়ে অংশ গ্রহনসহ বিভিন্ন প্রতিযোগীতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক/শিক্ষর্থীরাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন গুলো অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য ১৫ মে রবিবার জেলার শেষ্ট শিক্ষক হিসাবে জিয়াউর রহমান নির্বাচিত হন।