• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

ডোমারে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরন সভা

16.05.16  totho picডোমার (নীলফামারী) প্রতিনিধি:  নীলফামারীর ডোমার উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: সাবিহা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, সহকারী পরিচালক সালাউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, অফিসার্স ইনচার্জ মো: মোয়াজ্জেম হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সহ প্রায় আড়াই শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ