কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ট্রাকচাপায় তিন রিকশাযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরহাদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রাক চাপায় এক নারীসহ রিকশার তিনযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।