• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে বাল্যবিয়ের আয়োজন করায় ৫ জনের জরিমানা

জরিমানাবিশেষ প্রতিনিধি: নীলফামারীতে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা, দুলাভাই সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালত জরিমানা করে ছেড়ে দিয়েছে। আটককৃতরা হলেন, জেলার ডোমার উপজেলার উত্তর কেতকীবাড়ী গোলাবাড়ী গ্রামের কনের বাবা বিশাদু মামুদ (৫০), দুলাভাই ফারুক (২৪) বরের চাচা সুমন (২৮) বরের ভাই মাহাবুব (২৪) ও আয়নাল (২২)।

পুলিশ জানায়, ঘটনার দিন  সোমবার দিবাগত রাতে উক্ত গ্রামের বিশাদু মামুদের মেয়ে চিলাহাটি সুন্নী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্রী জহুরা খাতুন (১৩) এর সাথে পাশ্ববর্তী দক্ষিণ চান্দখানা গ্রামের মমিনুল ইসলামের ছেলে মতিয়ার রহমান (১৭) এর বিয়ের আয়োজন চলছে। রাতে বরযাত্রী মেয়ের বাড়ীতে এসে পৌছালে খবর পেয়ে পুলিশ গিয়ে কনের বাড়ীতে হাজির হয়। পুলিশ আসার খবরে বর বিয়ের আসর থেকে পালিয়ে যায়। এ সময় বাল্য বিয়ে বন্ধ করে ওই ৫ জন কে আটক করে পুলিশ।  আটককৃতদের রাতেই ভ্রাম্যমান আদালতে হাজির করে পুলিশ। করলে আদালত উত্ত জরিমানা আদায় করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট সাবিহা সুলতানা প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা ও মেয়েটির বাল্য বিয়ে দিবে না মর্মে মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ