আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা প্রথম শ্রেনীতে উন্নীত হয়েছে । স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর -২ স্মারকের প্রজ্ঞাপনে প্রথম শ্রেনীতে আক্কেলপুর পৌরসভকে উন্নীত করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন,জয়পুরহাট-২ আসনের এমপি আবু স্ইাদ আল মাহমুদ স্বপন,জয়পুরহাট জেলা প্রশাসক আব্দুর রহিম এর প্রচেষ্টায় আক্কেলপুর পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ায় মেয়রসহ সকল কর্মকর্তা কর্মচারী গভীর ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে । পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ায় পৌরবাসী শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
আক্কেলপুরে মাদ্রাসা শিক্ষকের বাড়ীতে চুরি
জয়পুরহাটের আক্কেলপুরে এক মাদ্রাসা শিক্ষকের বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। সোমবার গভীর রাতে আক্কেলপুর পৌর সদরের ফকিরপাড়া মহল্লার মামুনুর রশিদের বাড়ীতে জানালার গ্রীল কেটে চোরেরা চার ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। শিক্ষকরে মেয়ে সকালে ঘুম থেকে উঠে জানালার গ্রীল কাটা দেখে চিৎকার করে। এ সময় পরিবারের লোকজন ঘরের আলমারিতে রাখা স্বর্ণাংলকার খোজ করলে না পেয়ে কান্না কাটি শুরু করেন। গৃহকর্তা মামুনুর রশিদ আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক।
এ ব্যাপারে আক্কেলপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।