• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন |

জলঢাকায় পৌর কাউন্সিলর গ্রেফতার

গ্রেফতারনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক পৌর কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কাউন্সিলর হলেন, জেলার জলঢাকা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও দুন্দিবাড়ী পৌর এলাকার মজিবর রহমানের ছেলে রেজাউল করিম আলমগীর (৪৫)। বৃহস্পতিবার দুপুরে জলঢাকা পৌরসভার গরুহাটি সংলগ্ন অস্থায়ী পৌর কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পৌর কাউন্সিলরের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা রয়েছে। এ মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি করলে তাকে গ্রেফতার করা হয়। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলওয়ার হাসান ইনাম বিষয়টি নিশিবচত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ