• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দুই বছরের সাজা: পালিয়ে থাকলেন ২৬ বছর

Sherpur-120160520082052শেরপুর: দুই বছরের সাজার ভয়ে ২৬ বছর পালিয়ে থাকা শামছুল হককে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়ার একটি মাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আসামি শামছুল হক (৭০) রাজশাহীর গোদাগাড়ীর ফরহাদপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। ১৯৯০ সালের মে মাসে তার বিরুদ্ধে মাদক আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়। মামলাটি আদালতে গড়ালে ১৯৯৫ সালে তার অনুপস্থিতিতে বিচারক দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন শামছুল।
বৃদ্ধ শামছুল হক বলেন, ‘কারাগার ও পুলিশকে আমার ভীষণ ভয়। সেই ভয়ে ফেরারি হয়ে দেশের বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়িয়েছি। আপনজনের সান্নিধ্য ছেড়ে এই বৃদ্ধ বয়সে কাটিয়েছি সন্ন্যাস জীবন। চার মাস ধরে ঝিনাইগাতীর শাহ সেকান্দার আলীর মাজারে ছিলাম।’
ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ভিন্ন চিন্তা ও ধর্মীয় নেতাদের হত্যার পরিপ্রেক্ষিতে মাজার, মসজিদসহ গুরুত্বপূর্ণ এলাকায় সম্প্রতি নজরদারি বাড়ানো হয়েছে। এলাকায় নতুন লোক এসে দীর্ঘদিন অবস্থান করলে পুলিশ সোর্স নিয়োগ করে খবর নেয়।
তিনি আরও বলেন, ওই ব্যক্তি সম্পর্কে জানতে সোর্স নিয়োগ দেয়া হয়। সোর্সকে তিনিই ওই ঘটনা বলেন। এরপর তাঁর ছবি তুলে গোদাগাড়ীতে পাঠানো হয়। সেখান থেকে তথ্য নিশ্চিত করলে তাকে গ্রেফতার করা হয়। গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদের সঙ্গে কথা বলেছি। তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ