• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিক্ষক শ্যামল কান্তিকে ঢামেকে হত্যার ঘোষণা

শিক্ষকসিসি নিউজ: নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হত্যার ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার রাতে ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামের একটি ফেসবুক পেইজে এই ঘোষণা দেয়া হয়। পোস্টে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বরে ওয়ার্ডে গিয়ে শ্যামল কান্তিকে হত্যার নানা কৌশলও উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগ তুলে শ্যামল কান্তি ভক্তকে নির্যাতন করা হয়। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। এরপর শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে ঢামেকের মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। ঠিক সেদিন রাতেই শ্যামলকে হত্যার হুমকি দিয়ে পোস্টটি দেয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেইজে ভিজিটর পোস্টের স্থানে শ্যামলকে হত্যার হুমকির বিষয়টি অবগত করেন একজন ব্যক্তি।
এ বিষয়ে শনিবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, শ্যামল কান্তির নিরাপত্তায় ঢামেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে সালাউদ্দিনের ঘোড়া নামের ওই ফেসবুক পেইজের ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে শুক্রবার দুপুর থেকেই শ্যামল কান্তিকে কয়েকস্তরের নিরাপত্তা দিচ্ছে শাহবাগ পুলিশ। ডাক্তার-নার্স ও পরিবারের হাতেগোনা কয়েকজন ছাড়া অপরিচিত কাউকেই ওয়ার্ডে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
ঢামেকে শিক্ষক শ্যামলকে হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শ্যামল কান্তিকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার-নার্সদের শনাক্ত করে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এক কথায় আমরা সব সাইডে নজরদারি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ