• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

WIN_20160523_130112সিসি নিউজ: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভূষিরবন্দরে প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়েছে। সোমবার বাংলাদেশ প্রতিভা বিকাশ সংঘ নামের একটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের হাতে ওই পুরস্কার তুলে দেন।

আলোকডিহি জেবি স্কুলে সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী শাহ’র সভাপতিত্বে ভূষিরবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুনীল কুমার সাহা। বক্তব্য রাখেন ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে এলাকার ১১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রতিভা বিকাশ সংঘের প্রতিষ্ঠাতা ও পরিচালক অমূল্য চন্দ্র রায় সিসি নিউজকে জানান, প্রতি বছর এ ইউনিয়নের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের এধরনের পুরস্কারের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, সংঘের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ