• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |

হিলিতে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবক আটক

HILI PIC=23.05.16হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে সোমবার এক স্কুল ছাত্রীকে ইভটিজিং বা ধর্ষণের চেষ্টার দায়ে সোয়াইব (২৫) কে আটক করেছেন হাকিমপুর থানা পুলিশ। সে জেলার ঘোড়াঘাট উপজেলার পাটশাও গ্রামের বাদশা মিয়ার ছেলে।
হাকিমপুর থানা ওসি আব্দুস সবুর জানান, উপজেলার চন্ডিপুর মহলার আব্দুর রহমানের মেয়ে আকলিমা আকতার আখিঁ (১৫), বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর পড়ে। গত রোববার বিদ্যালয় ছুটির হলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর পথিমধ্যে বখাটে সোয়াইন ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক রনজিত বসাকের নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার আত্মচিৎকারে পথচারীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।  পরদিন সেমাবার ওই ছাত্রীর পিতা  বাদি হয়ে  হাকিমপুর ইউএনওর নিকট তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে ইউএনও মোছা. শুকরিয়া পারভীন ওসিকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিলে থানা পুলিশ তাকে উপজেলার হিলি বাজার থেকে আটক করেন। এরপর মামলা দায়ের পূর্বক তাকে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ