• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তুরস্ক থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ঢাকা

Trukishসিসি নিউজ: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা নিজামীর ফাঁসির প্রতিবাদে তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের দু’সপ্তাহ পর আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার বলেন, পরামর্শের জন্য রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, তুরস্ক এখনো রাষ্ট্রদূতকে প্রত্যাহার বিষয়ে কিছু জানায়নি।
মন্ত্রী বলেন, অন্য দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানো একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর আগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি নিয়ে তুরস্কের বর্তমান সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করে। একই সঙ্গে একাত্তরের আল বদর নেতা নিজামীর ফাঁসির নিন্দা না জানানোয় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে বিবৃতি দেন।
দিল্লি তুরস্কের রাষ্ট্রদূত বুরাক আকচাপার গত সপ্তাহে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিজামীকে ফাঁসি দিয়ে বাংলাদেশ বড় ধরনের ভুল করেছে। তবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী দাবি করেন, তুরস্কের সাথে সম্পর্কে কোনো টানাপোড়েন নেই। সম্পর্ক স্বাভাবিক, অসুবিধা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ