• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আসলাম কারাগারে, শুনানির নতুন দিন ধার্য

আসলামঢাকা: ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ তিন মামলায় রিমান্ড শুনানির জন্য আগামী ৬ জুন পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল হকের ১০ দিনের রিমান্ড আবেদনে আসলামকে সোমবার হাজির করা হলেও ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসিন চৌধুরী নাশকতার আরও দুই মামলাসহ তিন মামলায় রিমান্ড শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন। তবে আসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে লেখালেখি হয়। এরপর ১৫ মে পুলিশ আসলামকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করে।

পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর বৃহস্পতিবার গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।

এর আগে ২৪ মে লালবাগ ও মতিঝিল থানায় করা দুটি নাশকতার মামলায় আসলামকে গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ